Skip to main content

নিজে নিজে মঙ্গোলিয়া টুরিস্ট ভিসা করার নিয়ম ২০২৬

নিজেই করে ফেললাম মংগোলিয়া eVisa! 🇲🇳

এখন মঙ্গোলিয়ার eVisa সাইটে বাংলাদেশের নাম আছে। কিছুদিন ধরে এজেন্সিগুলোর মংগোলিয়া ভিসার পোস্ট দেখে মনে হলো, সাইটটা একবার চেক করে দেখি। চেক করতেই বাংলাদেশের নাম পেয়ে গেলাম। কিছুদিন আগেও বাংলাদেশের নাম ছিল না। এরপর প্রথমে আমার ভিসা, তারপর আমার ওয়াইফের ভিসাও নিজেই করে ফেললাম।

Mongolia Evisa from bangladesh Saiful Islam Sohel

মঙ্গোলিয়া টুরিস্ট ভিসা সংক্রান্ত কিছু তথ্য

কথা না বাড়িয়ে কিছু তথ্য দিচ্ছি—

  • ভিসা ফি: USD 51.50
  • প্রসেসিং টাইম: ৩ কার্যদিবস (আমি দুটো ভিসাই ৩য় কার্যদিবসে বাংলাদেশের সময় সকাল ৬টার দিকে পেয়েছি।)
  • ট্র্যাকিং: ওয়েবসাইটের ট্র্যাকিং সিস্টেম ঠিকমতো আপডেট হয় না। আমার ইমেইলে ভিসা চলে এসেছিল, কিন্তু ওয়েবসাইটে তখনও Under Processing দেখাচ্ছিল।
  • ডকুমেন্ট ফরম্যাট: শুধু Image আপলোড করা যায়, PDF নয়। তাই PDF থেকে JPG করে আপলোড করেছি। ব্যাংক স্টেটমেন্টের শেষের দুই পেজ স্ক্রিনশট হিসেবে দিয়েছি। যেসব ডকুমেন্ট ২ পেজের ছিল, সেগুলো আলাদা দুটি ইমেজ হিসেবে আপলোড করেছি।
  • ফাইলের নাম: যতটা সম্ভব অর্থবহ নাম দিন। যেমন—Cover Letter – Page 01, Cover Letter – Page 02
  • ভিসার মেয়াদ ৬ মাস। স্টে পারমিট ৩০ দিন।
  • কোন ইনভাইটেশন লাগে নি। হোটেল বুকিং দিয়েছি ইনভাইটেশন এর বদলে। 

মঙ্গোলিয়া টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

eVisa আবেদনে স্পষ্টভাবে শুধু নিচের ডকুমেন্টগুলো চাওয়া হয়—

  • পাসপোর্টের বায়ো পেজ
  • ছবি
  • ফ্লাইট বুকিং
  • হোটেল বুকিং

তবে আমি এগুলোর পাশাপাশি নিচের ডকুমেন্টগুলোও দিয়েছিলাম—

  • ব্যাংক স্টেটমেন্ট (শেষের দুই পেজ)
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
  • ট্রেড লাইসেন্স
  • বিজনেস কার্ড
  • IRC
  • BIN
  • কভার লেটার (২ পেজ)
  • ট্রাভেল হিস্ট্রি সামারি (২ পেজ)
  • NID
  • ট্যাক্স সার্টিফিকেট

আমার ওয়াইফের আবেদনে অতিরিক্ত যেগুলো দিয়েছি

  • ম্যারেজ সার্টিফিকেট
  • স্টুডেন্ট সার্টিফিকেট
  • ২ বছরের চায়না ভিসার কপি
  • আমার ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট


মঙ্গোলিয়া টুরিস্ট ভিসা আবেদনের লিংক


মঙ্গোলিয়া টুরিস্ট ভিসা আবেদনের অফিসিয়াল লিংক https://www.evisa.mn/en

মঙ্গোলিয়া টুরিস্ট ভিসা আবেদন ফি পরিশোধ এর উপায়

মঙ্গোলিয়া টুরিস্ট ভিসা আবেদন ফি ৫১.৫০ ডলার যেটাএ আবাদনের একেবারে শেষ পর্শোপর্যায়ে গিয়ে পরিশোধ করতে হয়। দুঃখের বিষয় VISA কার্ড এক্সেপ্ট করে না। তাই ডুয়েল কারেন্সি MasterCard বা Amex দিয়ে পেমেন্ট করতে হবে।

উপসংহার

এজেন্সিগুলো দেখলাম প্রায় ৮,৫০০–৯,০০০ টাকা সার্ভিস চার্জ নিচ্ছে। তাই যারা ঝামেলা নিতে চান না, তারা এজেন্সির মাধ্যমেও করতে পারেন।

ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম, অনেকেই ৭০–৮০ হাজার টাকা বেতনের চাকরির কথা বলে মংগোলিয়া পাঠানোর ভিডিও করছে। তাই আমার ধারণা, উজবেকিস্তান বা ভিয়েতনামের মতো ভবিষ্যতে বাংলাদেশকে eVisa তালিকা থেকে সরিয়ে দেওয়া হতে পারে। যদি মংগোলিয়া ভ্রমণের পরিকল্পনা থাকে, তাহলে সুযোগ থাকতেই আবেদন করে ফেলতে পারেন।

কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন।

থাইল্যান্ড ভিসা আবেদনের নিয়ম

থাইল্যান্ড ভিসা আবেদন কিভাবে করবেন (নিজে নিজে A to Z)

Last updated on May 5th, 2024 at 12:13 pm

আজকের এই পোস্টে আপনি জানবেন থাইল্যান্ড ভিসা আবেদনের A to Z। ভ্রমণের জন্য ইন্ডিয়ার পর আমাদের দেশের বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ থাইল্যান্ড। আমি করোনার আগে ২০১৯ সালের অক্টোবরে থাইল্যান্ডে ১০ দিনের সলো ট্যুর দিয়েছিলাম। আমার সব ট্যুর শুরু হয় ট্যুরের প্লান করা থেকেই। সে হিসেবে ভিসা করাটাও আমার জন্য একটা চমৎকার অভিজ্ঞতা সব সময়। আর আমার থাইল্যান্ডের টুরিস্ট ভিসা আমি নিজেই করেছিলাম। এছাড়া এর আগের বছর আমার মেজ ভাই দুইবার ট্রাভেল এজেন্সির মাধ্যমে থাইল্যান্ডের ভিসা আবেদন করে VL খেয়েছিল, মানে ভিসা পায়নি। পরের বার আমি সব রেডি করে দিলে ভিসা পেয়েছিল। তাই আমি মনে করি থাইল্যান্ড ভিসা নিয়ে লিখার অথোরিটি আমার আছে। তাই এবার আমি আপনাদের সুবিধার্থে লিখছি থাইল্যান্ড ভিসা প্রসেসিং এর বিস্তারিত যার মাঝে থাকবে কাগজপত্র, খরচ, ভিসা ফি, আবেদন জমা দেয়া থেকে শুরু করে সব কিছু। তাই মনোযোগ দিয়ে পড়ুন পুরো পোস্টটি।

Read More
পাসপোর্ট রিনিউ অভিজ্ঞতা

এমআরপি থেকে ই-পাসপোর্ট রিনিউ করলাম মাত্র ১৬ দিনে!

Last updated on January 18th, 2022 at 01:27 pm

আমি এই মাসে আমার আগের এমআরপি পাসপোর্ট রিনিউ করে নতুন ই-পাসপোর্ট করলাম। আমার পাসপোর্ট কালেকশনের জন্য রেডী হয়েছে আজ বিকেলে। এছাড়া গত মাসে আমার ভাইয়ের আগের MRP পাসপোর্ট ও রিনিউ করার আবেদনের সব আমিই করে দিয়েছিলাম। তাই ভাবলাম আমার পাসপোর্ট রিনিউ এর অভিজ্ঞতা বা গল্পটা লিখে রাখি। আপনারা যারা পাসপোর্ট রিনিউ বা রি-ইস্যু করতে চান তারা পড়ুন পাসপোর্ট রিনিউ করার বিস্তারিত নিয়ম। এই পোস্টটাতে পাবেন A to Z বিস্তারিত। যাইহোক আজকের এই পোস্টে শুধু আমার পাসপোর্ট রিনিউ করার গল্পটা বলব।

Read More
পাসপোর্ট রিনিউ বা রি-ইস্যু করার নিয়ম

পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪

Last updated on March 18th, 2024 at 03:53 am

আমার আগের পোস্টটি ছিল কিভাবে নতুন ই-পাসপোর্ট করতে হয় সেটা নিয়ে। সেই পোস্টটি এখন প্রতিদিন প্রচুর মানুষ পড়তে আসেন গুগল থেকে। তাই ভাবলাম নতুন পাসপোর্ট করার নিয়মের সাথে সাথে যাদের পাসপোর্ট রিনিউ বা রি-ইস্যু করতে হবে তাদের জন্যও একটা পোস্ট লিখে ফেলি। তার আগে বলে নেই আমি শুধু অন্য জায়গা পড়ে এই পোস্ট লিখছি না। আমি নভেম্বরে নিজে আমার বড় ভাইয়ের ও ডিসেম্বরে আমার নিজের এমআরপি পাসপোর্ট রিনিউ করেছি। তাই এখন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই লিখছি এই পাসপোর্ট রিনিউ বা রি-ইস্যু করার নিয়ম। এটা একটু মনযোগ দিয়ে পড়লেই আপনারা নিজে নিজে আপনাদের আগের এমআরপি থেকে ই পাসপোর্ট এ রিনিউ করতে পারবেন।

Read More
পাসপোর্ট করার নিয়ম ও খরচ

‘দালাল ছাড়া’ পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২৪

Last updated on March 18th, 2024 at 03:53 am

আমার ব্লগের আগের পোস্টটি ছিল এমআরপি পাসপোর্ট করার নিয়ম ও খরচ নিয়ে। সেই পোস্টটি এখন প্রতিদিন প্রচুর মানুষ পড়তে আসেন গুগল থেকে। কিন্তু দেশে এখন সব জেলাতেই ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে ও এমআরপি পাসপোর্ট এর কার্যক্রম প্রায় শেষ বললেই চলে। তাই দেরিতে হলেও এখন আপনাদের সামনে তুলে ধরব ই-পাসপোর্ট করার বিস্তারিত নিয়ম ও খরচ। এটা পড়লে আশা করি নতুন পাসপোর্ট করার নিয়ম, পাসপোর্ট করতে কি কি লাগবে, খরচ ও বিস্তারিত প্রসেস সম্পর্কে ভাল একটা ধারণা পাবেন যেটা আপনার পাসপোর্ট করার প্রক্রিয়াটা সহজ করে তুলবে ও এ সম্পর্কিত ভয় ভীতি কাটিয়ে উঠতে সাহায্য করবে।

Read More
ইন্ডিয়ান ভিসার পোর্ট পরিবর্তন

ইন্ডিয়ান ভিসার পোর্ট পরিবর্তন/সংযোজন

Last updated on November 18th, 2021 at 06:59 pm

হ্যালো রিডার! কেমন আছেন? এখন ইন্ডিয়ান ভিসা পাওয়া তুলনামূলক সহজ। অনেকে ভ্রমণকারী নির্বোধের ইন্ডিয়ান ভিসা আবেদনের পোস্ট দেখে ইন্ডিয়ান ভিসা করছেন। ইদানিং বেশিয়ারভাগ ভ্রমণকারীই মাল্টিপল এন্ট্রি ভিসা পাচ্ছেন। তাদের দেখা যাচ্ছে আবেদনের সময় যে পোর্ট উল্লেখ করেছেন সে পোর্ট দিয়ে একবার ভারত ভ্রমণ করেছেন অথবা ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন হওয়ায় এখন নতুন পোর্ট দিয়ে যাওয়া দরকার। এই সমস্যার কথা বিবেচনা করে ইন্ডিয়ান হাই কমিশন এখন বর্তমান ভিসাতেই নতুন পোর্ট যুক্ত করার সুবিধা দিচ্ছে। পুরো প্রক্রিয়াটা খুব সহজ। চলুন দেখে নিই কিভাবে আপনার বর্তমান ভিসাতে পোর্ট সংযোজন করবেন।.

Read More
ইবিএল লাইফস্টাইল কার্ড

ইবিএল লাইফস্টাইল/একুয়া কার্ড এর বিস্তারিত

Last updated on November 18th, 2021 at 06:59 pm

হ্যালো রিডার! কেমন আছেন? আমি গত আগস্টে ইস্টার্ন ব্যাংক (ইবিএল) এর লাইফস্টাইল কার্ড নিয়েছি ও নিয়মিত ব্যবহার করছি। এই কার্ডটি একটু ডূয়েল কারেন্সি প্রিপেইড কার্ড।এখন পর্যন্ত এর সুযোগ সুবিধা ও ইউজার এক্সপেরিয়েন্স খুল ভাল লেগেছে আমার কাছে। আমি সাধারণত ভ্রমণ সংক্রান্ত তথ্যমূলক লেখা লিখি। এই কার্ডটিও ভ্রমণের সাথে খুব সম্পর্কিত তাই ভাবলাম এই কার্ডের বিস্তারিত লিখে একটা পোস্ট করি। আশা করি একটূ মনোযোগ দিয়ে পড়লেই সব বুঝতে পারবেন। চলুন তো শুরু করা যাক।

Read More

মেঘালয় ভ্রমণ গাইড

Last updated on November 18th, 2021 at 06:59 pm

প্রাচ্যের স্কটল্যান্ড খ্যাত ভারতের ছোট্ট রাজ্য মেঘালয়। এবারের মেঘালয় সফরটি আমার জন্য ছিল একটি চ্যালেঞ্জ। কারণ সফরে প্রথম বারের মত আমার সফর সঙ্গী ছিল আমার পরিবারের সদস্যরা। তার পরও আল্লাহর রহমতে কোন প্রকার ঝামেলা ছাড়াই শেষ করলাম ৩ আগস্ট থেকে ৭ আগস্ট (২০১৯) পর্যন্ত আমার ৫ দিনের মেঘালয় সফর

Read More

ইন্ডিয়া ভ্রমন টিপস

Last updated on November 18th, 2021 at 06:59 pm

আশা করি সবাই ভালা আছেন। আমি আমার কলকাতা-শিমলা-মানালি-দিল্লী-আগ্রা ভ্রমনের কাহিনী লিখেছি দুই পর্বে। এছাড়া আরকটি পর্ব ছিল সম্পুর্ন ট্যুরের বিস্তারিত খরচ নিয়ে। আর আজ এই ট্যুরটি ভালভাবে সম্পন্ন করতে আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিছু টিপস। এটি হচ্ছে ইন্ডিয়া ভ্রমন কাহিনী [পর্ব-৪]। আগের পর্বগুলো এখনো পড়ে না থাকলে পড়ে নিন এক্ষুনি। আগের পর্বগুলোতে পুরো ভ্রমণের বর্ণনা ও খরচ পাবেন দেখতে পারবেন।

Read More
ইন্ডিয়ান খাবার

ইন্ডিয়া ভ্রমন খরচ

Last updated on November 18th, 2021 at 06:59 pm

আশা করি সবাই ভালা আছেন। আজ আমি লিখছি আমার ইন্ডিয়া ভ্রমনের তৃতীয় ও শেষ পর্ব। এটি হচ্ছে ইন্ডিয়া ভ্রমন কাহিনী [পর্ব-৩]। আগের দুই পর্বে লিখেছি কলকাতা-শিমলা-মানালি-দিল্লী-আগ্রা ভ্রমণের গল্প। এ পর্বে শুধু খরচ নিয়ে আলোচনা করবো। আগের পর্বদুটি এখনো পড়ে না থাকলে পড়ে নিন এক্ষুনি। আগের পর্বগুলোতে পুরো ভ্রমণের বর্ণনা দেখতে পারবেন।

Read More